ফরিদগঞ্জে দুদিন আটকে রেখে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে অপহরণ করে দুই দিন আটকে রেখে সহপাঠীর হাতে ধর্ষণের শিকার হয়েছে চলতি বছর এসএসসি পাশ করা এক শিক্ষার্থী। একপর্যায়ে কৌশলে পালিয়ে এসে শিক্ষার্থীটি তার পরিবারকে ঘটনা জানালে শনিবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পুলিশ শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। ওদিকে থানায় মামলা দায়েরের সংবাদটি জানতে পেরে অভিযুক্ত ধর্ষক এলাকা থেকে পালিয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এঘটনা ঘটেছে।
মামলার বাদী ও শিক্ষার্থীর মা জানান, আমার মেয়ে চলতি বছর এসএসসি পাশ করেছে। তার সহপাঠি ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরায় গ্রামের ইউপি সদস্য আমান উল্ল্যা আমানের ছেলে মেহেদী হাসান মিরাজ আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিতো। এতে সাড়া না দেয়ায় সে গত ১৯ আগস্ট বুধবার গভীর রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে তাকে কৌশলে অপহরণ করে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে কৌশলে সে পালিয়ে এসে আমাদেরকে জানায়। তাই শনিবার সকালে ফরিদগঞ্জ থানায় এসে মামলা দায়ের করি। থানা পুলিশ মামলাটি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠায় । ওদিকে ঘটনার ব্যাপারে অভিযুক্ত মিরাজের পিতা আমান উল্ল্যা জানান, তার ছেলে এই ঘটনার সাথে জড়িত নয়। কৌশলে তাকে ফাঁসানো হয়েছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, মামলা গ্রহণ করে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *