ফরিদগঞ্জে এক ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার:
দেশী অস্ত্র ব্যবহার করে পথচারীর কাছ থেকে করার সময় জনতার হাতে ধৃত হয় এক ছিনতাইকারী। বুধবার রাতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। পরে বৃহস্পতিবার পুলিশ তাকে চাঁদপুর জেল হাজতে প্রেরন করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মিপুর এলাকার বড় হাজ¦ী বাড়ী মসজিদের কাছে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পথচারীদের কাছ থেকে ছিনতাই চেষ্টা করে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীর আলম ছিডু (৩০)। এই সময় স্থানীয় ও এলাকবাসীরা তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে ফরিদগঞ্জ থানার এস আই নুরুল ইসলাম ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ছিনতাইকালে ব্যবহৃত স্ওিনজি ও ধারালো দা উদ্ধার করা হয়। থানায় এ বিষয়ে মামলার পর তাকে চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *