বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন ফরিদগঞ্জ প্রেসক্লাবকে বই উপহার দিলেন

নূরুল ইসলাম ফরহাদ : বই প্রেমী গিয়াস উদ্দিন পেশায় একজন ব্যবসায়ী। নাড়ীর প্রতি টান এবং ভালোবাসা থেকে এই বই প্রেমী মানুষটি তার নিজ এলাকায় গড়ে তুলেছেন রাউফেন মজিদ স্মৃতি পাঠাগার। ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো.কামরুজ্জামানের নেতৃত্বে একদল সাংবাদিক পাঠাগারটি পরিদর্শনে যান। আসার সময় গিয়াস উদ্দিন ফরিদগঞ্জ প্রেসক্লাবকে বেশ কিছু বই উপহার দেন।
ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়ন খাজুরিয়া বাজারের পূর্ব মাথায় শৈল্পীক পাঠাগারটি অবস্থিত। ২০০৬ সালে বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো.গিয়াস উদ্দিন খান পাঠাগারটি প্রতিষ্ঠা করেন। মা বাবার নামে প্রতিষ্ঠা করেন রাউফেন মজিদ স্মৃতি পাঠাগার। গত ৪ আগস্ট মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নেতৃবৃন্দ পাঠাগারটি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সাঈদ, যুগ্ম-সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আনিছুর রহমান সুজন, সদস্য জাহিদুল ইসলাম ভ‚ঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেদায়াতে উল্লাহ মানিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *