যুবসমাজরা এলাকায় লাইব্রেরী প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ একটি মহৎ উদ্যোগ … হাজী কামরুল হাসান সউদ

ষ্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ পৌর এলাকার সামাজিক সংগঠন ‘পথের দাবী’ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংর্বনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকালে সংগঠনের মহাপরিচালক সাঈদুর রহমান রাসেদ পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের গর্ভনিং বডির সাবেক সদস্য হাজী কামরুল হাসান সউদ। এসময় তিনি বলেন, মাদকের ভয়াল থাবায় যুব সমাজ যখন বিপদগামী হচ্ছে, তখন যুবকদের উদ্যোগে সামাজিক সংগঠন পথের দাবী গড়ে তুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া একটি উত্তম দৃষ্টান্ত। এছাড়া যুবসমাজকে বইমুখী করতে এলাকায় লাইব্রেরী প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ একটি মহৎ উদ্যোগ। এই ধারাকে অব্যাহত রাখতে আমি আমার সাধ্যমত সহযোগিতা করবো। তবে আমাদের সর্তক থাকতে হবে যাতে এই ভাল সংগঠনটিকে যাতে কেউ ক্ষতি না করতে পারে। কারণ যুব সমাজকে ধ্বংষকারীরা কখনই চায় না একটি ভাল সংগঠনের মাধ্যমে যুব সমাজ মূল ধারায় ফিরে যাক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সায়েম খান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক অহিদুর রহমান পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, বিশিষ্ট ব্যবাসায়ী তাজুল ইসলাম মোল্লা, শাহেদ শিমুল । এসময় সংগঠনের সভাপতি রিমন মেহেদী, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, নিবার্হী সদস্য সুমন, জুয়েল, ফরহাদ, সাদ্দাম হোসেন, সিয়াম, আরমান ও শামিম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২০২০ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মননা ক্রেস্ট ও উপহোর তুলে দেন প্রধান ও বিশেষ অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *