ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রীর জীবন ও দীর্ঘায়ু কামনা করে গতকাল শুক্রবার বাদ জুমা ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। । উপজেলা সদরস্থ দক্ষিণ কেরোয়া বায়তুল আমান জামে মসজিদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুজন, সহসভাপত হাফেজ আহম্মদ, যুগ্মসম্পাদক রবিউল হোসেন, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, সহসভাপতি সাখাওয়াত মিন্টু, হর্কাস লীগের সভাপতি সুমন প্রমুখ।