ষ্টাফ রিপোর্টার:
৫ শতক জমির উপর পেপে, লাউ, চালকুমরা, ছিমসহ বিভিন্ন জাতের সবজি গাছ রোপন করে বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম। কিন্তু রাতের আঁধারে কে বা কারা এসকল সবজির চারা গুলো কেটে ফেলে দেয়। অমানবিক এই কা- দেখে হতবাক হয়ে যায় আশপাশের লোকজন। শত্রুতার উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এই চিত্র দেখে রেজাউল করিম গতকাল শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানায় তার আবাদকৃত মাছের ঝিলসহ অন্য ফসল রক্ষার্থে সাধারণ ডায়েরী করেছে।
রেজাউল করিম জানান, তার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কিন্তু এই বিরোধকে কেন্দ্র করে সবজি ক্ষেত বিনস্ট করবে কেউ একথা তিনি বিশ^াস করতে কস্ট হয়। তিনি বলেন, শত্রুতা যদি থাকে তার সাথে থাকতে পারে। কিন্তু সবজি ক্ষেতের সাথে থাকার কথা নয়।