ষ্টাফ রিপোর্টার:
যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত করে ফরিদগঞ্জ উপজেলা ১৫টি মসজিদে গতকাল শুক্রবার বাদজুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের তুলাতুলী জামে মসজিদে মুনাজাত পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানের সঞ্চালনায় ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক বলেন, এই জাতি কখনোই বীরমুক্তিযোদ্ধাদের অবদান ভুলবে না। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি বীরমুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম একজন প্রকৃত দেশ প্রেমিক ছিলেন। দেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করেছেন। তেমনি স্বাধীনতার পর এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে একের পর এক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার ৪১টি প্রতিষ্ঠানে আজ ৫০ হাজার মানুষ কাজ করে জীবিকা নিবার্হ করছে। তিনি তার কোন টাকাই বিদেশে পাচার করেন নি এবং একই সাথে তিনি মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত ঋণখেলাপি হননি। একজন দেশপ্রেমিক প্রকৃত মুক্তিযোদ্ধাই পারে এভাবে দেশের কথা ভাবতে। তাই তার তার রুহের মাগফেরাত কামনা করার সাথে সাথে তার পরিবারের সদস্যরা যাতে আগামীদিন গুলোতে মরহুমের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারে সইে কামনা করছি। এসময় পৌর কাউন্সিলর ও সাবকে প্যানেল মেয়ার জাকির গাজীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মসজিদের খতিব মাও. আনোয়ার হোসেন মরহুম নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়া উপজেলা সদরের থানা মসজিদের খতিব মাও. হুসাইন , মধ্য বাজার জামে মসজিদে খতিব মুফতি মাও. আনোয়ার মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সহযোগিতায় উপজেলা মসজিদে, পত্রিকা এজেন্ট মাও. তাজুল ইসলামের সহযোগিতায় এ আর উচ্চ বিদ্যালয় মসজিদে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের সহযোগিতায় পুর্ব ভাটিরগাও জামে মসজিদ ও ভাটিরগাও মসজিদে, প্রেসক্লাবের সহসভাপতি মশিউর রহমানের সহযোগিতায় কবিরূপসা-জামালপুর জামে মসজিদে, সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদের সহযোগিতায় গাব্দেরগাও বায়তুল আমান জামে মসজিদে, সাংবাদিক শাকিল হাসানের সহযোগিতায় দক্ষিণ কাছিয়াড়া জামে মসজিদে, সাংবাদিক আনিছুর রহমান সুজনের সহযোগিতায় পুর্ব মিরপুর জামে মসজিদে, সাংবাদিক জসিম পাটওয়ারীর সহযোগিতায় পশ্চিম শাশিয়াখালী বায়তুল আমান জামে মসজিদে, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগের সহযোগিতায় দক্ষিণ কেরোয়া বায়তুল আমান জামে মসজিদে, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খানের সহযোগিতায় রূপসা বড় জামে মসজিদ ও দীঘিরপাড় জামে মসজিদে মরহুম নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।