ফরিদগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন

ষ্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি নির্বাচিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠিত ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীও ত্রিবার্ষিক সাধারণ সভায় গণতান্ত্রিক পক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুরর্বাতার স্টাফ রির্পোটার মো: কামরুজ্জামান ও দৈনিক ইলশেপাড়ের ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুস ছোবহান লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে প্রথম অধিবেশনে স্বাস্থ্য বিধি মেনে প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবের পরিবর্তে সদ্য সঞ্চিত অর্থ সদ্য প্রয়াত সাংবাদিক আবুল হাসনাতের পরিবারের সদস্যের হাতে তুলে দেন প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি ইউএনও শিউলী হরি। পরে ত্রিবার্ষিক সাধারণ সভায় নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্যায়ে নুরুন্নবী নোমানের সভাপতিত্বে সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্ধিতা করে। পরে গোপন ভোটে সভাপতি পদে কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে আব্দুস ছোবহান লিটন নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *