ফরিদগঞ্জ থানার বরাদ্দকৃত নুতন জীপ গাড়ীর চাবি হস্থান্তর করলেন এমপি শফিকুর রহমান

ষ্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিশাল এই জনবহুল এলাকর সার্বিক নিরাপত্তার জন্য থানা পুলিশের যানবাহন ব্যবহারের যে সংকট ছিল অবশেষে তা আজ অবসান হলো। শনিবার স্থানীয় সংসদর সদস্য দেশবরণ্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ থানা পুলিশের ব্যবহারের জন্য বরাদ্দকৃত নুতন জীপ গাড়ী চাবি হস্থান্তর করলেন। এই নিয়ে নুতন পুরাতন মিলে ফরিদগঞ্জ থানা পুলিশের ব্যবহারের জন্য মোট ৩ টি জীপ গাড়ী যুক্ত হলো।
থানা পুলিশের অফিসার ইনচার্জ, আবদুর রকিব জানান, স্থানীয় সাংসদ মুহাম্মদ শফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমান পিপিএম’র সার্বিক সহযোগিতায় আমাদের পুলিশ বাহিনীর বহুদিনের চাহিদা আজ পূর্ণ হলো। তিনি স্থানীয় এমপি ও জেলা পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আবদুর রকিব, কেন্দ্রীয় আ’লীগ নেতা খাজে আহম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন ও থানা আ’লীগ নেতা জিএম তাবাচ্ছুম প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *