
ফরিদগঞ্জ ব্যুরো: ফরিদগঞ্জ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ইউএনও আলী আফরোজকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনটির সভাপতি শাহাজান হোসেন সভাপত্বিতে ও সাধারন সম্পাদক সৈয়দ আহাম্মদের পরিচালনায় এসময় বিদায় অনুষ্ঠানে এক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফজর আলী, সদস্য বাহাউদ্দিন বাবু, শেখ শাহ আলম,দেলোয়ার হোসেন, সোলতান আহাম্মেদ, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম প্রমূখ।