গৃদকালিন্দিয়া হাজেনা হাসমত বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ছাত্রাবাসের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান

ফরিদগঞ্জ ব্যুরো : গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান গৃদকালিন্দিয়া হাজেনা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের শেখ রাসেল ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এসময় কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক এমপি আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়া, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলী আফরোজ, ওসি তদন্ত অহিদুল ইসলাম, কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্ল্যাহ খান, সাবেক উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তিনি কলেজের ফলাফলসহ সামগ্রিক বিষয়ে খোঁজ খবর নেন। তিনি শিক্ষা কমপ্লেক্সের প্রশংসা করে বলেন, শিক্ষার পরিবেশ থাকলে এবং শিক্ষকরা যথাযথ ভাবে শিক্ষা প্রদান করলে প্রতিষ্ঠানটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোনার মধ্যে পরিগনিত হবে।
এর আগে বিভাগীয় কমিশনার গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাসে পৌছলে কলেজের বিএনসিসি একদল চৌকস দল অতিথিবৃন্দ অভিবাদন জানান। পরে অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন । কলেজ কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনারকে ক্রেস্ট প্রদান করেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *