স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে জানো এই শ্লোগান নিয়ে এক মুক্তিযোদ্ধা পরিবারের বই বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত বছর উৎসব এবং স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে জানো এই শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ পৌর এলাকার এক মুকিযোদ্ধা পরিবারের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠিানের স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনি ভিত্তি¡ক বই বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। বৃহস্পতিবার পৌর এলাকার বড়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বই বিতরণের মধ্যে দিয়ে এই কার্যক্রম অনুষ্ঠানিক যাত্র শুরু হয়।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে ইটালী প্রবাসী রফিকুল ইসলাম,জার্মান ড্রেসমন মিউজিয়ামের বিজ্ঞানী সফিকুল ইসলাম ও মেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামছুর নাহারের সার্বিক ব্যবস্থাপনায় এই বই বিতরণের আগে, ওই বিদ্যালয়ের সামনে এক আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালা উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবাসী রফিকুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম পাটওয়ারী, পৌর আওয়ামীলীগ নেতা শাহাবুদদ্দীন শাবু, প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান,পিটিআই সভাপতি আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক জাহানারা বেগম, রনজিতা বালা ও ফেরদেীসী বেগম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *