
স্টাফ রিপাের্টার :
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষাভ মিছিল ও সমাবশ করেছে তােহিদী জনতা।
বহস্পতিবার (৯জুন) সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা ও তহিদী জনতার উদ্যাগে আয়াজিত কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণ বিক্ষোভ মিছিলটি মাদ্রাসার সামনে থেকে শুরু হয় মিছিলটি উপজেলা সদরের গুরুত্বত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসার সামনে এসে শেষ হয়। পরে মাদ্রাসার সামনে অনুষ্ঠিত সমাবশে মাদ্রাসার অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আনােয়ার মােল্লা, হেড মুহাদ্দেস মমিনুল ইসলাম, আ ফ ম সাইফুল্লাহ, মুফতি মাে: আনােয়ার হােসন, সাবেক পৌর মেয়র মঞ্জিল হােসন, মাও. ইউনুছ প্রমুখ।
সমাবেশে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা অবিলম্বে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিচার করা এবং রাষ্ট্র হিসবে ভারত সরকারক ক্ষমা চাওয়ার আহবান জানান। একই সাথ ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, মাসখানক আগ একটি টকশােতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্ক অবমাননাকর মত্মব্য করন নুপুর শর্মা। পর তার বক্তব্যর সমর্থন টুইট করে দলর মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিদাল। এর প্রতিবাদে পুরো বিশ্বে ক্ষুব্দ হয়ে পড়ে।