ফরিদগঞ্জ রামদাসেরবাগে তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
ফরিদগঞ্জ রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উর্তীন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

শনিবার (৪ জুন) মাদ্রাসার পরিচালক কামাল উদ্দিন খান ও ইয়াছিন খানের পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো. জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছছিলেন, ঢাকা নিউ সুপার মার্কেট এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক হাজী মো: সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মনির পাটওয়ারী, আবু তাহের পাটওয়ারী, মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, ইব্রাহীম খলিল খান লিটন, সাইফুল ইসলাম পারভেজ, আব্দুল কাদের খান, রোবায়েত ইসলাম, মাওলানা নুরুল ইসলাম খান, সৌদি প্রবাসী আরিফুর রহমান খান, শেখ মোদাচ্ছের অপু, মাহফুজ শেখ জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন টেলু, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সাবেক সহ-সভাপতি ডাঃ শামছুল ইসলাম মনু, ইসমাই হোসেন খান।

এসময় অতিথিরা বলেন, কুরআন ও হাদীসকে সঠিক ভাবে তু্লে দরতে হলে নূরানী শিক্ষার বিকল্প নাই, আমরা আমাদের সন্তানদেরকে অন্তত পক্ষে নূরানী শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করাবো। যাতে করে তারা তাদের জীবনকে গড়তে অসমাপ্ত না হয়। কোন কোন ছেলে মেয়েরা আছেন ডাক্তার হবেন, ইঞ্জিনিয়া হবেন, বেরিষ্টার হবেন, তাতে কোন সমস্যা নাই, তারা নামায রোযা সঠিক ভাবে আদায় করতে যে টুকু কুরান জানা প্রয়োজন তা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। অভিজ্ঞ শিক্ষক দ্বারায় প্রতিষ্ঠান পরিচালনা ও পাঠদান করা হয়।

পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও ভবন উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন শাশীয়ালী দাওরায়ে হাদিস মাদ্রাসার হযরত মাওলানা মোস্তফা কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *