
আমান উল্লাহ খান ফারাবী
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রীমতি শিউলি হরিকে ফরিদগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পক্ষথেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ২৪ এপ্রিল (রবিবার) সকাল ১১ ঘটিকায় প্রেসক্লাব পক্ষ থেকে সাংবাদিকদের উপস্থিতিতে এসংবর্ধনা দেওয়া হয়।
প্রেসক্লাব সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও শিউলি হরি, এসময় তিনি বলেন, সাংবাদিকদের সাথে যে সুসম্পর্ক ছিল, ফলে, আমি আমার ফরিদগঞ্জ কর্মজীবনে অনেক কাজে সফলতা পেয়েছি, আমি তাদের আন্তরিকতা দেখে সবসময় মুগদ্ধ ছিলাম। সাংবাদিকদের বিচক্ষণ সংবাদ প্রচারের কারনে ফরিদগঞ্জে উন্নয়ন মূলক কাজ গুলো এগিয়ে গেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ পাঠান, আবুহেনা মোস্তফা কামাল, সাবেক ছাত্র নেতা কামরুল সাউদ, নারায়ন রবিদাস, আনিছুর রহমান সুজন, গাজী মমিন, আমান উল্লাহ খান ফারাবী, জাকির হোসেন, মেহেদী হাসান, ফখরুল ইসলাম।