
গাজী মমিন
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘হাদিয়া ফাউন্ডেশনের আয়োজনে ইফতার সামগ্রী ও আসন্ন পবিত্র ঈদু ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত এক সপ্তাহ ব্যাপী উপজেলার ১৬ নং রূপসা দক্ষিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ছবি তুলে কোনো প্রচার-প্রচারনা ছাড়াই সংগঠনটির এমন কর্মসূচি সম্পন্ন করছে।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল, মুড়ি, ছোলা, খেঁজুর, চিনি, পেঁয়াজ, রসুন, সয়াবিন, আলু, ট্যাংগ, চিড়া। ঈদ উপহারের মধ্যে ছিল, লাচ্চা সেমাই,বাংলা সেমাই, গুড়া দুধ,বাদাম ও কিচমিচ।
সাংগঠনিক সূত্রে জানা যায়, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে ও ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ও সেমাই চিনি ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের বাড়ী বাড়ী গিয়ে তাদেরকে ইফতার ও ঈদ সামগ্রী দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে, যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগীতা করেছেন, সকলের প্রতি হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রকাশ করছি। একই সাথে সমাজের বিত্তবানদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি।
হাদিয়া ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানতে ও বিকাশ ও নগদের মাধ্যমে সহযোগীতা পাঠাতে যোগাযোগের মোবাইল নং ০১৩০৮৮৯৪১৯২।
এদিকে হাদিয়ে ফাউন্ডেশনের কাছ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার গ্রহণ করা কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, আমরা নিম্ন আয়ের মানুষ, কিন্ত অনেকে সাহায্য করতে এসে ফটো তুলেন, এতে আমাদের বিবাহিতা-মেয়ে ছেলেরা দেখলে নিজেকে অনেক ছোট মনে হয়। কিন্তু হাদিয়া ফাউন্ডেশনের লোকজন বাড়ীতে এসে আমাদেরকে বিভিন্ন জিনিসপত্র দিয়েগেছে, কোনো ছবি তোলে নাই। এতে আমরা অনেক খুশি।