
ফরিদগঞ্জ ব্যুরো:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে, যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় বেকার যুবক-যুবমহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে ফ্রিল্যাংন্সিং ও আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরন সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদের সেমিনার কক্ষে ১৬ মার্চ বুধবার দুপুরে ইউএনও শিউলী হরি’র সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে ফ্রিল্যাংন্সিং-আউটসোর্সিং একটি বড় ভূমিকা রাখে। যাতে সকলে মিলে ফ্রিল্যাংন্সিং-আউটসোর্সিং প্রশিক্ষণ নিয়ে দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি। ফ্রিল্যাংন্সিং ও আউটসোর্সিং শিখতে আগ্রহীদের যতটুকু সহযোগিতা প্রয়োজন হবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদেরকে সহায়তা করবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান,জাইকার প্রতিনিধি এরশাদ হোসেন রাসেল প্রমুখ।