১নং বালিথুবা ইউঃ ছাত্রদলকে গেঞ্জি উপহার দিলেন খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ উপজেলার বিএনপির নেতা সৌদি প্রবাসী মোঃ খলিলুর রহমান শেখ ১নং বালিথুবা পঃ ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের গেঞ্জি উপহার দিলেন।

১নং ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, বিএনপির এসময় ছাত্রদলের নেতাদেরকে গেঞ্জি উপহার দেওয়ায় খলিলুর রহমান ভাইকে আন্তরিক ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি সবসময় আমাদের পাসে ছিল, আছে এবং ভবিষ্যৎএও থাকবে। আল্লাহপাক দীর্ঘায়ু দান করুক খলিল ভাইকে।

খলিলুর রহমান বলেন, আমি চেষ্টা করি সবসময় আমার দলীয় নেতাকর্মিদের পাসে থাকতে, যারা ভালো কাজ করে, তাদের সাথে সবসময় আমি আছি, ভবিষ্যতেও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাথে থাকবো।
এছাড়া খলিলুর রহমান, সামাজিক, রাজনৈতিক সহ ধর্মীয় সকল স্থানে দান-অনুদান করে থাকে।
মসজিদ মাদ্রাসাসহ সামাজিক সংগঠন ও সংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *