
স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ ঐতিহ্যবাহী বাজার ব্যবসায়ী কমিটি দীর্ঘ ৫০ বছর পর শুক্রবার (১১ মার্চ) বিকালে শোশাইর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাজার ব্যবসায়ীদেরকে নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজার ব্যবসায়ী কমিটির বর্তমান সভাপতি আলহাজ্ব মহসীন তপদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ। এ সময় প্রধান অতিথি দীর্ঘ বছর বাজারে নানা সমস্যা নিয়ে কথা বলেন। এসময় বাজার ব্যবসায়ীদের ব্যবসায়ীদের পক্ষে নির্বাচন দাবি জানান ।এ ব্যাপারে চেয়ারম্যান আগামী ১ মাসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ব্যবসায়ী ও অন্যদের সাথে আলোচনা করে নির্বাচন সম্পন্ন করার জন্য ব্যবসায়ীদের কে আশ্বস্ত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তালেব সর্দার, মো:আনোয়ার হোসেন, পাটোয়ারী বাজারস্ত সহিদা সুপার মার্কেট এর স্বত্বাধিকারী সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, পাটোয়ারী বাজারস্ত মেজর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর ঢালী, সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম বাচ্চু , পাটোয়ারী বাজার ইউসুফি এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মিজানুর রহমান খান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম মিয়াজী ,ব্যবসায়ীদের মধ্যে সেন্টু মিয়া ,এনায়েউল্লাহ, হারুন ,মহসিন সহ অনেক ব্যবসায়ীরা।
উল্লেখ্য স্বাধীনতা-উত্তর এই প্রথম পাটোয়ারী বাজারে নির্বাচন ঘোষণা করায় ২৫০ জন ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।