
স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে ৫০পিস ইয়াবাসহ মাহবুব সরকার(৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের সরকার বাড়ির উত্তর পাশে ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার সকালে চাঁদপুর আদালতে প্রেরন করে। সে চাঁদপুর গ্রামের সরকার বাড়ির শাহাজাহান সরকারের ছেলে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ৫০পিস ইযাবাসহ আটক করতে সক্ষম হই। পরে পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ৫০পিস ইয়াবাসহ মাহবুব সরকারকে আটক পরবর্তী মামলা দায়ের ও আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।