
ফরিদগঞ্জ ব্যুরো:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ বুধবার ফরিদগঞ্জ আসছেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল ১১ ঘটিকায় তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামে সাবেক গণপরিষদ সদস্য, চাঁদপুরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সহধর্মিণী ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান’র মমতাময়ী মা সদ্য প্রয়াত ছায়েরা খাতুন’র কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাত করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো.সাইফুল ইসলাম রিপন।