
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’র (ইন্টার ন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড) চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শরীফুল ইসলাম। গত ২৬ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত কাগজপত্র তার হাতে এসে পৌঁছায়।
জানা যায়, এনটিভিতে যোগদানের আগে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ইউএস বাংলা গ্রুপের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ও আমিন মোহাম্মদ গ্রুফের সহযোগী প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলো’র চাঁদপুর প্রতিনিধি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া তিনি প্রায় এক যুগ ধরে চাঁদপুরের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর প্রবাহ’র সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।
এছাড়াও শরীফুল ইসলাম চাঁদপুরের সাংস্কৃতি, সামাজিক ও সাহিত্য সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুরের প্রখ্যাত নাট্যগোষ্ঠির সহ-সাংগঠনিক ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির কার্যকরী সদস্য এবং স্বপ্নতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠান সভাপতি।
পেশাগত কাজে সহযোগিতা করার জন্যে শরীফুল ইসলাম চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন ও সকল সহকর্মীসহ সকল পর্যায়ের মানুষের পূর্বের ন্যায় সহযোগিতা কামনা করেছেন।