
আমান উল্লাহ খাঁন ফারাবী:
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী আয়োজন করে। এরই অংশ হিসেবে ১৯ ডিসেম্বর (রবিবার) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে র্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে স্টাফ রিপোর্টার এসএম ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম। তিনি বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি জেলাবাসীর হ্নদয়ে স্থান করে নিয়েছে। পত্রিকাটি অত্যান্ত সুনামের সহিত দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমি গতকাল এই অনুষ্ঠানের দাওয়াত পেয়ে কোন সংকোচন না করেই দাওয়াত গ্রহন করি। আমি পত্রিকাটি নিয়মিত পড়ি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরনবী নোমান। সহ-সভাপতি আমান উল্যাহ আমান, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, শিমুল হাছান, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, সদস্য জসিম উদ্দিন, রুহুল আমিন খান স্বপন, আমান উল্লাহ খাঁন ফারাবী, এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম-সম্পাদক মো. শওকত করিম, সহ-সম্পাদক এম আই দিদার, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন হোসাইনসহ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ ও সুধীজন।