
মামুন হোসেন
চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও ২ মামলার ওয়ারেন্ট ভূক্ত ১ আসামীকে আটক করেছে পুলিশ।
৪ আগষ্ট বুধবার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন নির্দেশে এসআই আনোয়ার হোসেন, এএসআই গোলাম মহিউদ্দীন, এএসআই রাজ্জাক, এএসআই জামশেদ, এএসআই শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১১ নং চরদুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর বেড়ি বাজার এলাকা থেকে পূর্ব সন্তোষপুর এলাকার মো. এছহাক পাটওয়ারীর ছেলে ২ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মো. বোরহান উদ্দিন পাটওয়ারী(৪১) কে ৫০ পিস ইয়াবা ও ১’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ২ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামীকে বোরহান উদ্দিনকে ৫০ পিস ইয়াবা ও ১’শ গ্রাম গাঁজাসহ আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।