
ফরিদগঞ্জ (চাঁদপুর):
৩০ জুন বুধবার যায়যায়দিনের ১৬ বছর পদার্পণ উৎসব উপলক্ষে ফরিদগঞ্জ ফ্রেসন্ড ফোরামের উদ্যোগে কেক কাটা ও বৃক্ষ রোপন আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে, সকাল ১১টায় কেক কাটার আগে এক আলোচনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পৌর প্রকোশলী নজরুল ইসলাম, প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক আবদুস ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, যায়যায়দিন প্রতিনিধি নুরুন্নবী নোমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, সহসভাপতি, আমান উল্যা আমান, মহিউদ্দীন, ফ্রেন্ডস ফোরামের সভাপতি শামীম হাসান, সেক্রেটারী বাঁধন চন্দ্র শীল। এই সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে অতিথিবৃন্দ, প্রেসক্লাব চত্ত¡রে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন।
