ফরিদগঞ্জে ট্রাক চাপায় সিএনজি-অটোরিক্সা চালক নিহত

নারায়ন রবিদাস: ফরিদগঞ্জে ট্রাক চাপায় সিএনজি-অটোরিক্সা চালক মজিবুর রহমান নিহত হয়েছে। এঘটনায় অপর এক সিএনজি-অটোরিক্সা চালকসহ দুইজন আহত হয়েছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ ও ক্ষতিগ্রস্ত একটি সিএনজি-অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে এঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান পাশ^বর্তী রামগঞ্জ উপজেলার ফকিরপুর গ্রামের আবুল বাসারের ছেলে।


স্থানাীয় লোকজন জানান, সোমবার ভোর সাড়ে ১১টার দিকে চাঁদপুর- লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিহত মজিবুর রহমান তার সিএনজি-অটোরিক্সাটি রেখে পাশেই দাড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষারত ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক(চট্রমেট্রো-১১-০৭৮৯)টি মজিবুর রহমানকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন দ্রæত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে চাঁদপুর নেয়ার পথে সে মারা যায়। এঘটনায় অপর এক সিএনজি-অটোরিক্সা চালক লিটন(৪৪) ও সাইফুল ইসলাম(৩৮) নামে এক যাত্রী আহত হয়েছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ ও ক্ষতিগ্রস্ত একটি সিএনজি-অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এব্যাপারে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক ও ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে, চালক পালিয়ে যায়। পরবর্তী আইনী প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *