
ফরিদগঞ্জ ব্যুরো: আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠানটি পালিত হয়েছে। বুধবার আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রখ্যাত সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ একটি অনুভ‚তির নাম। বাঙ্গালি জাতির ইতিহাসের প্রতিটি স্মরনিয় ঘটনার সাথে এই রাজনৈতিক দলটি জড়িয়ে আছে। আওয়ামীলীগের জন্ম থেকে সকল সময়র্ দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও পরিশেষে তার সুযোগ্য কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার । তাই শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর প্রতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা উন্নত দেশের সারিতে উন্নিত হওয়ার পথে ধাবিত হচ্ছি। ৭২ বছরের এই রাজনৈতিক দলটি আজো দেশের গণমানুষের দল। এই দলটিকে সামনে এগিয়ে নিতে হলে নেত্রীর মতো সকল নেতাকর্মীকে পরিশ্রম করতে হবে। নিজেদের ঘরে যেন হীনস্বার্থ চরিতার্থ করতে না পারে এই জন্য আমাদের আওয়ামীলীগ, যুবলীগসহ সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। গত দেড় বছর ধরে করোনায় সারা বিশ্ব থেমে গেলেও আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের কারণে আমরা এখনো পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে ভাল আছি। আজকে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে দলকে এগিয়ে নিতে সকলে একযোগে কাজ করার শপথ নেয়ার অঙ্গিকার করতে হবে।
উপজেলা আওয়ামীলীগ নেতা জি এম হাচান তাবাচ্চুম এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বাহার উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, আওয়ামীলীগ নেতা আ: আজিজ, পৌর আওয়ামীলীগ নেতা মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পুতুল সরকার, যুবলীগ নেতা রাসেল আহমেদ প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে আওয়ামীলীগের ৭২তম জন্ম উৎসব পালন করেন নেতাকর্মীরা।