
স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের কড়ৈতলী আশ্রম বাড়ির সীতা রাণী মজুমদার দ্বীর্ঘদিন যাবৎ চোখে টিউমার নিয়ে অসুস্থতায় ভোগছেন।
টাকার অভাবে স্থায়ী চিকিৎসা করতে পারছেন না তিনি, মাঝে মিঝে ধারদেনা করে প্রাথমিক চিকিৎসা করেছেন, কিন্তু বর্তমানে সেটাও সম্ভব হচ্ছে না তার পক্ষে। টিউমার অপারেশনের জন্য ফরিদগঞ্জের বিত্তবানদের নিকট সহযোগীতা কামনা করেন তিনি। তার স্বামী শ্রী চিন্ময়ানন্দ কড়ৈতলী বাজারে ছোটখাটো একটি ব্যবসা করেন, বর্তমান পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা ভালো নাথাকায় বাড়িতে বসে দিন গুণতে হচ্ছে তার। শ্রী চিন্ময়ানন্দও দ্বীর্ঘদিন অসুস্থতায় ভোগছেন, টাকা পয়সা নাথাকায় অসুস্থতার মাঝে ৮ বছরের একটি সন্তান নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন প্রায় দিনই।
এবিষয়ে ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল পাটোওয়ারী সাথে কথা হলে তিনি জানান। শ্রী চিন্ময়ানন্দ ও সীতা রাণী দুইজনে দ্বীর্ঘদিন যাবৎ অসুস্থ, তাদের পরিবারে ৮ বছরের একটি সন্তান নিয়ে মোটামুটি ভাবে দিন কাটাচ্ছেন, ইউনিয়ন পরিষদ থেকে গরীব অসহায়দের জন্য যে অনুদান আসে আমি চেষ্টা করি তাদেরকে দেওয়ার জন্য, সীতা রানী অসুস্থতার কারণে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যক্তিগত ভাবেও সহযোগীতা করেছি, অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, আমি আসা করি বিত্তবানরা এগিয়ে আসলে তার অপারেশনের টাকা যোগাড় করা সম্ভব।
প্রতিবেশী তাফাজ্জল হোসেন পাটোওয়ারী বলেন, এলাকাবাসীসহ আশ্রমের ফান্ড কিছু টাকা নিয়ে তাদের বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য সবাই মিলে সহযোগীতা করা হয়, বর্তমানে সীতা রাণী অবস্থা খারাপ।