ফরিদগঞ্জে রাতের অন্ধকারে সাংবাদিকের মোবাইল, মানিব্যাগ ও ল্যাপটপ ছিনতাই!

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদকে রাতের অন্ধাকারে মারধর করে মোবাইল, ল্যাপটপ ও মানিব্যাগ নিয়ে যায়।

৩১মে (সোমবার) রাত ৯ টার সময় বাড়িতে যাওয়ার পথে উপজেলার পৌর এলাকার কামিন ডাক্তারের ব্রিজের উপর এই হামলার শিকার হন তিনি।

এবিষয়ে সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ এর সাথে কথা হলে তিনি বলেন, প্রতিদিনের মত গতরাতে মোটরসাইকেল দিয়ে বাড়ি যাচ্ছিলাম, পথিমধ্যে কামিন ডাক্তারের ব্রীজের বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার আমার মটর সাইকেলের সামনে এসে বাধা প্রদান করে এবং দুজন লোক গাড়ি থেকে বের হয়ে কিলঘুষি মেরে পকেট থেকে মানিব্যাগ, মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এই ঘটনায় তিনি গত রাতেই ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এই বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনা মাত্রই আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এবং তাৎক্ষনিক পার্শ্ববর্তী থানা গুলোতে বিষয়টি জানিয়ে দিয়েছি। আমরা ছিনতাই কারিদেকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

বা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *