
মামুন হোসাইন : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল অনুর্ষ্ঠিত হয়েছে। চাঁদপুর-রায়পুর সড়কের সিরাজ সুপার মার্কেটের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে মিলাদ মাহফিল পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সমন্বয়ক এম এ হান্নান, বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান মফু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডা: আজাদ, আ: খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ।