হাজী সেকান্দার খানের জানাযা সম্পন্ন

আমান উল্যাহ ফারাবী: রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ী ও রামদাশেরবাগ আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. কামাল উদ্দিন খান’র পিতা হাজী মো. সেকান্দার খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)

তিনি শনিবার সকাল ৫.৪০ ঘটিকায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ৩মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর
স্থানীয় রামদাশেরবাগ আলীম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়।

জানাযায় হাজারো মানুষের উপস্থিতিতে সাদা মনের অধিকারী হাজী মো. সেকান্দার খানের সামাজিক ও পারিবারিক স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে যান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।
জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামিলীগ নেতা আমির আজম রেজা, রামদাশেরবাগ মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকার, হাজী তাজুল ইসলাম খান, ইয়াছিন খান, মরহুমের ছেলে কামাল উদ্দিন খান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহম্মেদ খন্দকার, আওয়ামিলীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, সেলিম খান, ডা. শামছুল ইসলাম খান, মফিজ খান, মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম মিন্টু, প্রভাষক আরিফ পাটওয়ারী, ইউনিয়ন কমিনিউটি পুলিশের সাধারন সম্পাদক, আতিকুর রহমান খান, ইলিয়াস খান সহ গণমাধ্যম কর্মী ও বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *