চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন-সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী (সমকাল) ও সাধারণ সম্পাদক রহিম বাদশা (বাংলাভিশন)। বুধবার বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন (ফিনান্সিয়াল এক্সপ্রেস), সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (ভোরের কাগজ), এএইচএম আহসান উল্লাহ (দৈনিক চাঁদপুর কণ্ঠ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), আলম পলাশ (প্রথম আলো), রিয়াদ ফেরদৌস (গাজী টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), ইব্রাহিম রনি (ঢাকা ট্রিবিউন), কোষাধ্যক্ষ ইয়াসিন ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ), প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ (একাত্তর টেলিভিশন), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ (সময় সংবাদ/কালের কণ্ঠ), সাংস্কৃতিক সম্পাদক এ কে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল আলম (ডেইলি নিউ নেশন), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক চাঁদপুর প্রবাহ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের (ডিবিসি নিউজ/দেশ রূপান্তর)।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন- কাজী শাহাদাত (দৈনিক চাঁদপুর কণ্ঠ), গোলাম কিবরিয়া জীবন (ইত্তেফাক/বিটিভি), শহীদ পাটোয়ারী (দৈনিক চাঁদপুর বার্তা), বি এম হান্নান (ইনকিলাব), শরীফ চৌধুরী (আরটিভি), আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী (দৈনিক মেঘনা বার্তা), জি এম শাহীন (দৈনিক মেঘনা বার্তা), মির্জা জাকির (যুগান্তর), পার্থনাথ চক্রবর্তী (এটিএন নিউজ/এটিএন বাংলা), আবদুুর রহমান (দৈনিক চাঁদপুর সংবাদ), ওমর পাটওয়ারী (দৈনিক চাঁদপুর প্রবাহ), মুনির চৌধুরী (দিনকাল), এম এ লতিফ (আমাদের সময়), মোশারফ হোসেন লিটন (সাপ্তাহিক চাঁদপুর সকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক অনুপমা/দৈনিক চাঁদপুরজমিন), শরীফ মো. আশ্রাফুল হক (সাপ্তাহিক আমাদের অঙ্গীকার), সেলিম খান (দৈনিক চাঁদপুর বার্তা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *