ফরিদগঞ্জে গত প্রায় এক বছরে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ২৮১, মৃত্যু ১৬ জন

মামুন হোসাইন: ফরিদগঞ্জ কোভিড ১৯ করোনা ভাইরাসে গত প্রায় বছরে আক্রান্ত হয়েছে ২৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জন। মোট নমুনা সংগ্রহ করা হয় ৯৯৩ জনের। তাদের মধ্যে ২৮১ জনের পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রায় এক বছরে আগে করোনা শুরুতে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মী গোলাম ফারুক তপদার আক্রান্ত হন। এবং সর্বশেষ ২২ ডিসেম্বর মমতাজ বেগম নামের অপর এক স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। আবাসিক মেডিকেল অফিসার কামরুল হাসান জানান, ৩০ ডিসেম্বর পযর্ন্ত আমাদের হাসপাতালে,নমুনা সংগ্রহ করা হয় ৯৯৩ জনের। এর মধ্যে করোনায় পজেটিভ আসে ২৮১ জনের এবং নেগেটিভ ৭১২ জনের। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৬০ জন। অপর দিকে মৃত্যু বরণ করেন ১৬ জন। বর্তমানে ৫ জন কোয়ারান্টাইনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *