ফরিদগঞ্জে মাস্ক না পড়ায় জরিমানা

স্টাফ রিপোর্টার: করোনা সচেতনতা সৃষ্টি ও সড়ক দুর্ঘটনা রোধে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেছে। রোববার দুপুরে উপজেলার চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে ফরিদগঞ্জ টিএ-টি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করায় দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯টি মামলায় ৮২০০ টাকা জরিমানা করেন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় গাড়ির ফিটনেস ও গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৭ টি মামলায় ৩৭০০ টাকা জরিমানা করা হয়। এই বিষয় সহকারি কমিশনার ( ভুমি) শারমিন আক্তার জানান, সড়কে দূর্ঘটনা রোধে ও করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহারে সচেতনতায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *