
স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে বিআর হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ থেকে ২০২০ সালের গত ২০ বছরের শিক্ষার্থীদের ২০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ৬শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনব্যাপি অনুষ্ঠানের শেষদিন ছিল গতকাল শনিবার । তিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ব্যাচ পরিচিতি, আলোচনা সভা, করোনা সচেনতা মূলক বিভিন্ন কর্মসূচী, সাংস্কৃতিক অনুষ্ঠানে, র্যাফেল ড্র এবং খেলাধূলা।
বিশাল আয়োজনের ইচ্ছা থাকলেও আয়োজকরা জানায়, করোনার কারণে অনেককিছু বাদ দিতে হয়েছে। তারপরও স্বাস্থ্যবিধি মেনে ৬শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনব্যাপি অনুষ্ঠানের শেষদিন ছিল গতকাল শনিবার । তিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ব্যাচ পরিচিতি, আলোচনা সভা, করোনা সচেনতা মূলক বিভিন্ন কর্মসূচী, সাংস্কৃতিক অনুষ্ঠানে, র্যাফেল ড্র এবং খেলাধূলা।
২০ বছর পূর্তি ও মিলন মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক সাদাফ হোসেন সবুজ জানান, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের প্রত্যন্ত জনপদ রস্তুমপুর ভাটেরহদ গ্রামের অবস্থিত এই প্রতিষ্ঠানটি স্থাপন হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ শিক্ষার আলো পেয়ে আজ সমাজের অনেক উচ্চস্থানে অবস্থান করছে। তাই ১৯৯৯ সালের এসএসসি ব্যাচ থেকে ২০২০ এসএসসি ব্যাচ পর্যন্ত ২০টি ব্যাচের সমন্বয়ে এই উৎসবের আয়োজন করা হয়। একে ছয়শতাধিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে আমরা অঙ্গিকার করছি আজ থেকে নিজ নিজ এলাকায় মাদকসহ সকল অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলবে।এছাড়া করোনা সচেতনতা গড়ে তুলতে ভুমিকা রাখবো।