ফরিদগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৩

স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া অপর ইসমাইল(৫৬) ও মো: আলী (৫৫) নামে দুইজন আহত হন। গতকাল সোমবার সকালে উপজেলার চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বড়ালী ও চতুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া একই সড়কের ধানুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার পুকুরে পড়ে গেলেও সেখানে কেউ আহত হন নি।
জানা গেছে, সোমবার ভোরে চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চতুরা এলাকায় দ্রুতগামী একটি পিকআপ রাস্তার পাশের পথচারী জহিরুল ইসলামকে চাপা দেয়। আশপাশের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। নিহতের বাড়ী চাঁদপুর জেলার বহরিয়া গ্রামে।
অন্যদিকে অপর দূর্ঘটনায় একই সড়কের বড়ালি এলাকায় সকালে সাড়ে ৬টার দিকে একটি দ্রুতগামী পিকআপ বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালকসহ ৩জন আহত হয়। আহতদের মধ্যে পাশ^বর্তী রায়পুর উপজেলার ইসমাইল(৫৬) ও মো: আলী (৫৫) নামে দুইজন ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। তবে চালকের সন্ধান পাওয়া যায় নি।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন মৃত্যুর বিয়য়টি নিশ্চিত করে জানান, ঘটনার শোনার পর পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। তবে মৃত মৃত্যুর স্বজনরা সদর হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *