ফরিদগঞ্জে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ৬ ডিসেম্বর রোববার বিকেলে সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের নির্দেশে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি যুবলীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সভায় মিলিত হয়। এই সময় সভায় যুবলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাদীনতা বিরোধী কিংবা কোন অপশক্তিকে মাথা উঁচিয়ে দাঁড়ানোর সুযোগ যুবলীগ দিবে না। তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের দোষীদের অভিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থার আহ্বান করেন। বিক্ষোভ সভায় এই সময় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা জি এম হাছান তাবাচ্ছুম, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুমন, বালিথুবা পুর্ব ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আ: আজিজ, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার, উপজেলা যুবলীগ সদস্য আলাউদ্দিন ভূঁইয়া, জাকির হোসেন, রুবেল হোসেন শান্ত, আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শিমুল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কামরুল হাসান পাটওয়ারী, ছাত্রলীগ নেতা আল আমিন পাটওয়ারী, গাজী আলী নেওয়াজ, সৈয়দ ইমতিয়াজ আহমেদ সোহাগ, মোজাম্মল হোসেন রূপন, আল আমিন মিয়াজী, রায়হান কাজী, আল আমিন খান, রুবেল হোসেন, শাকিল, পারভেজ গাজী, মানিক, মিরাজ, রবিউল , মুরাদ, আদর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *