ফরিদগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ন রবিদাস:
ফরিদগঞ্জে মাহমুদা বেগম (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে মাঝের বাড়ি থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। মাহমুদা বেগম পাশ^বর্তী হাজীগঞ্জ উপজেলার রাধাশা গ্রামের ওমান প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, এক বছর পূর্বে বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের মৃত মামুন হোসেনের মেয়ে মাহমুদার সাথে হাজীগঞ্জ উপজেলার রাধাশা গ্রামের ওমান প্রবাসী আব্দুল কাদেরের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার টানে স্বামী ওমানে যায়। প্রবাসে যাওয়ার পর থেকে স্বামী তার কোন খোঁজখবর না নেয়ায় সে তিন/চার মাস পূর্বে সে বাপের বাড়ি ফরিদগঞ্জের বালিথুবা গ্রামে চলে আসে। এরপরও তার স্বামী তার খোঁজকবর না নেয়ায় অভিমানে সোমবার দুপুরে সে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে। সংবাদ পেয়ে থানা পুলিশ বিকালে লাশ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, লাশ উদ্ধার করা হয়েছে, পোস্ট মর্টেমের জন্য লাশ চাঁদপুর পাঠানো হবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *