ফরিদগঞ্জে গরুর হাট-বাজারে থানা পুলিশের ব্যাপক তৎপরতা

ষ্টাফ রিপোর্টার:
ঈদউল আযহায় পবিত্র কুরবানি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ষোলটি ইউনিয়নে গত এক সপ্তাহব্যাপী চলছে গরু-ছাগলের হাট বাজার। এই বাজার গুলোতে আসা দেশের বিভিন্ন এলাকার গরুর ব্যবসায়ী ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তায় সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ থানা পুলিশ ব্যাপক তৎপরতা ব্যস্ত।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিবের নেতৃত্বে উপজেলার প্রতিটি বাজারে পুলিশের একজন উপ-পরিদর্শকের অধীনে শক্তিশালী টীম গঠন করে ব্যবসায়ী ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত তারা। অফিসার ইনচার্জ নিজের বিভিন্ন বাজারে উপস্থিত হয়ে, ক্রেতা ও বিক্রিতাদের করোনা হাত থেকে রক্ষার জন্য মাস্ক বিতরণ ও পরিধান, প্রতারক, ছিনতাই, অজ্ঞান- মলমপার্টি এবং চাঁদাবাজদের বিষয়ে সচেতনতাসহ নানা সার্বিক নিরাপত্তার কাজে তদারকি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *