জাকির হোসেন সৈকত:
ঘরে ঘরে ভিজিএফ কার্ডের চাল পৌঁছে দিচ্ছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক। করোণা মহামারীর প্রাক্কালেও জনসাধারণকে দেওয়া প্রধানমন্ত্রীর উপহারও ঘরে ঘরে পৌঁছে দিয়ে ইতি মধ্যে প্রশংসিত হয়েছেন তিনি। শনিবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডে তিনি ভিজিএফ এর এসব চাল বিতরণ করেন। এ সময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন গাজী এবং স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র মাহফুজুল হক বলেন, করোণা সংক্রমণের ঝুঁকি এড়াতে আমরা মানুষকে পৌরসভা মুখী না করে ঘরে ঘরে তাদের চাল পৌঁছে দিচ্ছি। করোনার ভাইরাসের কারনে আমরা পৌরসভার থেকে ভিবিন্ন কর্মসূচি পালন করেছি। যেমন মাস্ক বিতরন, হন্ডসেনিটাইজার বিতরন, সাবান, নগদ অর্থ বিতরন করেছি। আগামী নির্বাচনে আবার ক্ষমতায় আসলে পৌর সভার আরো উন্নয়ন করবো। যে সকল কাজ অসমাপ্ত রয়েছে সে সকল কাজ সম্পূর্ন করবো। এসময় স্থানীয় লোকজন পৌর মেয়রের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।