ফরিদগঞ্জের অসহায়দের ত্রাণ সহায়তায় এগিয়ে আসলো রুস্তুমপুর সমাজ কল্যাণ ক্লাব

ফরিদগঞ্জ ব্যুারো:
করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত অসহায় গ্রামবাসীদের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসলো ঐতিহ্যবাহী রুস্তুমপুর সমাজ কল্যাণ ক্লাব। ক্লাবের নেতৃবৃন্দদের আর্থিক সহায়তায় প্রায় দেড় শত পরিবারের মাঝে গত ৩০ এপ্রিল খাদ্য সামগ্রী তুলে দেন ক্লাবের পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী ও ক্লাব নেতৃবৃন্দ।
ক্লাবের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন শাহীন জানান, বর্তমান পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষরা দারুণ ভাবে সংকটে আছে। তাদের কথা চিন্তা করে আমাদের এই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা তাদের সরাসরি আর্থিক সহায়তা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই সংগঠন অতীতেও নানা সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের ক্লাবের সদস্যদের নিয়ে ৬টি টীম তালিকাভূক্ত বাড়িতে গিয়ে এই ত্রাণ পৌছে দিবে। তিনি ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হাজী আব্দুল আহাদ, উপদেষ্ট এমএ তাহের ও সভাপতি মাহফুজুর রহমানকে এই কাজে সহায়তা প্রধানে ধন্যবাদ জানান। এর আগে ত্রাণ সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, বীমা কর্মকর্তা মাকসুদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *