ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ পৌর এলাকার গাজী বাড়ির মোস্তাফা গাজীর আড়াই বছরের শিশু আহাদ হোসেন রাকীন নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে রাকীন তার উপজেলার চাঁদপুর গ্রামে নানার বাড়িতে বাড়ির সবার অজান্তে পুকুর পাড়ে খেলতে গিয়ে তার এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রাকীন তার বাবার এক ছেলে এক মেয়ের ছোট সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শিশুর সর্ম্পেকের দাদা জাকির হোসেন গাজী জানান, গত ৩ দিন আগে রাকীন তার মায়ের সাথে বেড়াতে নানার বাড়িতে যায়। আজ দুপুরে তার মা ও অন্যান্যরা তাকে ঘরে না পেয়ে বহু খোঁজাখুঁজির পর ঘরের পাশের পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে।