করোনা সচেতনতায় ফরিদগঞ্জ পৌর মেয়রের পরিচ্ছন্নতা অভিযান

করোনা সচেতনতায় ফরিদগঞ্জ পৌর মেয়রের পরিচ্ছন্নতা অভিযান
ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃ
করোনা ভাইরাস এর সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো: মাহফুজুল হক ফরিদগঞ্জ পৌর শহরে পরিছন্নতা অভিযান পরিচালনা করেছেন। মেঘনাপাড় মুক্ত স্কাউট ফরিদগঞ্জ শাখার সদস্য ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে তিনি নিজেই শহরের প্রতিটি সড়কে জীবানুমুক্ত করনের জন্য ব্লিচিং পাউডার ছিটানোর সাথে সাথে সড়কগুলোর দুইপাশ পরিচ্ছন্ন রাখার জন্য ময়লা আর্বজনা পরিস্কার করেন । এই সময় তিনি জনগণকে পরবর্তী সময়ে এসব স্থান পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেন। পৌর মেয়র ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমরা যদি সচেতন হই তাহলে করোনা ভাইরাসের মহামারী থেকে আমরা রক্ষা পাবো। নিজের প্রতিষ্ঠান ও ঘরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, তবে ডেঙ্গু ও করোনা মহামারী আকারে আসতে পারবে না। তাই আসুন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা সম্মিলিতভাবে ফরিদগঞ্জ পৌরসভা কে পরিচ্ছন্ন রাখি এবং সরকার ঘোষিত ৪ এপ্রিল পর্যন্ত নিজ নিজ ঘরে অবস্থান করে করোনা মুক্ত বাংলাদেশ গড়তে সহযোগিতা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *