
ফরিদগঞ্জে ব্যুারো: ফরিদগঞ্জে মরহুম লিটন বেপারী স্মৃতি স্বরণে ক্রিকেট টুর্নমেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের চান্দ্রার বাজার মাঠে ফাইনাল খেলাটি সম্পন্ন হয়েছে।
খেলায় মদনের গাঁও ক্রিকেট একাদশ চান্দ্রা সি এফ সি একাদশ কে ৭ ইউকেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং বালিথুবা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিকবিদ নূরে আলম মাসুদ মিজি,চান্দ্রা বিকল্প সঞ্চয় ঋনদান সমিতির ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন খান, ইউপি সদস্য মহিব উল্যাহ প্রমূখ।