
ফরিদগঞ্জে ব্যুারো: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ফরিদগঞ্জ পৌর যুবলীগের আলোচনা সভার আয়োজন করে। গতকাল শনিবার উপজেলা ডাকবাংল চত্ত্বরে এক আলোচনা সভায় পৌর যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন টিটু সভাপত্বিতে ও যুগ্ম আহবায়ক এস এম সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্মআহবায়ক হাজী সফিকুর রহমান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, যুবলীগ নেতা মিলন মোল্লা, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল দেওয়ান, জুয়েল পাঠান,শাকিল পাঠান, সাবেক যুগ্ন আহবায়ক আরিফ বেপারী, পৌর যুবলীগ নেতা সোহরাব পাটওয়ারী,শহীদ বেপারী, কবির পাটওয়ারী প্রমূখ।