ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি : ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে র‌্যালী বের হয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী শেষে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি। দুপ্রক সাধারণ সম্পাদক হিতেশ শর্মার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রকিব, ফরিদগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনির উজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলী রেজা আশরাফি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম, দুপ্রক সদস্য কামরুল হাসান সউদ, রিয়াজ উদ্দিন আহমেদ,সহকারি উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন ।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *