ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি :আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস ফরিদগঞ্জে র্যালী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও শিউলী হরির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, সংরক্ষিত আসনের ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে ৪টি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী জয়িতা যথাক্রমে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হাছিনা আক্তার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নিলুফা বেগম, সমাজ উন্নয়ন সাফল্য অর্জনকারী রাবেয়া বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ফাতেমা আক্তার পলিকে ক্রেস্ট সম্মননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়। #