ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং নারী নির্যাতন প্রতিরোধে সকল জনগোষ্ঠীকে এক ও ঐক্যবদ্ধ করার অংশ হিসেবে নারী র্যিাতন বিরোধী ফরিদগঞ্জে অরেঞ্জ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহিতা মুলক স্থানীয় সরকার(ইএএলজি) প্রকল্পের আওতায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শওকত ওসমান । এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ভাইসচেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার , ফরিদগঞ্জ প্রেসকাবের সভাপতি নুরুন্নবী নোমান এবং ইএএলজি প্রকল্পের জেলা সম¯^য়ক নুরু উদ্দিন মামুন। আলোচনা শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি উপস্থিত নারী পুরুষ সকলকে নারী নির্র্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ করান। #