
ফরিদগঞ্জ ব্যুরো : ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে খরিদকৃত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করার সময় সন্ত্রাসী হামলার শিকার হওয়া বীরমুক্তিযোদ্ধা অলি উল্ল্যাহ আতংক নিয়ে বর্তমানে ব্যবসা করছেন। গত ৪অক্টোবর শুক্রবার বিকালে সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলা পরিষদ ভাইসচেয়াম্যানসহ অন্তত ৫জন আহত হয়। পুলিশ ওই ঘটনায় ৩জনকে আটক করে। শুক্রবার রাতেই মুক্তিযোদ্ধা অলি আহমেদ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫/১৬ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গৃদকালিন্দিয়া বাজারের কাঁচা বাজারে অবস্থিত এই দোকানটিতে বসে কাঁচা মাল বিক্রি করা মুক্তিযোদ্ধা অলি আহমেদ বলেন, ‘দীর্ঘদিন পূর্বে একই এলাকার মৃত সিরাজ খানের পুত্র বেলায়েত খানের কাছ থেকে দেড় শতাংশ জমি ক্রয় সূত্রে ভোগদখল করে আসছেন। কিন্তু বেলায়েত গং সেই বিক্রি করা জমি তাদের মালিকানা দাবি করে বেশ কবার জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বেশ কবার সালিস হয়। হামলার ঘটনার গত ১০/১২ দিন পূর্বে এলাকার চিহ্নিত ভ‚মিদস্যু মাসুদ হোসেন বাচ্চু ও বেলায়েত গং পুনরায় সেই জমি দখল করতে গেলে স্থানীয়রা সালিসের মাধ্যমে তা মীমাংসা করবেন বলে নির্ধারণ করেন। কিন্তু বাচ্চু ও বেলায়েত গং তাদের পরিবারের লোক অসুস্থতার অজুহাত দেখিয়ে বুধবারের সালিস ৫ অক্টোবর শনিবার করার কথা জানায়। এরই ফাঁকে ড়ত ৪ অক্টোবর শুক্রবার দুপুরে সবাই জুমার নামাজ পড়তে মসজিদে যায়, সেই সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে তারা জমি দখল করতে যায়। এ সময় আমার স্ত্রী মর্জিনা বেগম বাধা দিয়ে ডাক চিৎকার করলে নামাজ শেষে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তসলিম আহম্মেদসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে শনিবার এ বিষয়ে সালিস আছে বলে তাদের জমি দখলে বাধা প্রদান করেন। আর তখনই বশির উল্লার পুত্র মাসুদ হোসেন খান বাচ্চু, সিরাজ খানের পুত্র বেলায়েত হোসেন খান, রাজিব খান ও মোহন খানের পুত্র তুহিন খানসহ অজ্ঞাত আরো ১০/১৫ জন পূর্ব পরিকল্পিতভাবে সবাই মিলে আমাদের উপর ওপর অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিমসহ অন্তত ৫জন আহত হয়। এর পর আমি আমার দোকানে ব্যবসা করলেও হঠাৎ করেই আবারো দোকান দখল করার জন্য হামলা হতে পারে বলে শুনতে পাচ্ছি। ফলে আমি আতংকের মধ্যেই ব্যবসা পরিচালনা করছি।
এব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম জানান, যেই ঘটনাটি সালিসের মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু একে রক্তক্ষয়ী সংর্ঘষের রূপদানকারী ও ভ‚মিদুস্যর বিচার হওয়া প্রয়োজন।
স্থানীয়রা জানান, ওই গোষ্ঠীটি একই ভাবে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের সম্পত্তি দখলের ইতিপূর্বে চেষ্টা করে। #