ফরিদগঞ্জে ৫৬ দিন যাবত মাদ্রসা ছাত্র নিখোঁজ 

ফরিদগঞ্জ অফিস: ফরিদগঞ্জে ইয়াছিন মোল্লা (১১) নামে এক মাদ্রাসা ছাত্র গত ৫৬ দিন যাবত নিখোঁজ রয়েছে। চলতি বছরের ২৪ আগস্ট উপজেলার চর রাঘবরায় দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর ১৯ অক্টোবর শনিবার বিকালে তার পিতা ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং-৯৫২, তাং-১৯/১০/১৯) করেছেন।
  ইয়াছিন মোল্লার পিতা লিটন মোল্লা জানান, গত প্রায় ৪/৫ মাস পুর্বে চর রাঘবরায় গ্রামে অবস্থিত দারুল উলুম রশিদিয়া মাদ্রাসায় নাজারা শাখায়(আরবী) ভর্তি করান। এরপর থেকে সে বাড়ি থেকে প্রতিদিন মাদ্রাসায় আসা-যাওয়া করে করতো। ২৪ আগস্ট রাতে বাড় ফেরার সময় সে ঐ মাদ্রাসার অধ্যক্ষ মুক্তি মাহমুদুল হাসান মোহাম্মদীর কাছে বলে, “আমার আব্বা বলেছেন আমাকে আর এই মাদ্রাসায় পড়াবেন না।” এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। লিটন মোল্লা আরো জানান, দুইদিন বাড়ি না ফেরায় লিটন মাদ্রাসার অধ্যক্ষ মুক্তি মাহমুদুল হাসান মোহাম্মদীকে ফোন দিলে অধ্যক্ষ উপরোক্ত কথা জানান। পরে আত্মীয় স্বজনসহ বহু স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান মেলেনি। ১৯ অক্টোবর শনিবার বিকালে তিনি ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *